শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

দলকে বিপদে রেখে ফিরলেন সাকিবও

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

একের পর এক উইকেট হারিয়ে কোণঠাসা বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসানের ওপর ভরসা ছিল। কিন্তু সেই ভরসাও দ্রুত ফিরে গেলেন সাজঘরে। ৩৬ রানে ৩ উইকেট হারালো টাইগাররা।

এবারের এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে স্বাগতিকদের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। টসভাগ্য যদিও সহায় হয়েছে টাইগারদের। অধিনায়ক সাকিব আল হাসান প্রথমে নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

কিন্তু ব্যাটিংয়ের শুরুটা একদমই ভালো হলো না। ইনিংসের দ্বিতীয় ওভারেই ধাক্কা খেয়েছে টাইগাররা। অভিষেক ম্যাচটা রাঙাতে পারলেন না তরুণ তানজিদ হাসান তামিম।
দ্বিতীয় ওভারে লঙ্কান বিস্ময় স্পিনার মাহিশ থিকসানার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তামিম (২ বলে ০)।

এরপর নাইম শেখকে তুলে নিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। ধনঞ্জয়াকে এগিয়ে মারতে গিয়েছিলেন নাইম, কিন্তু স্লোয়ার ডেলিভারি বুঝতে না পেরে বল আকাশে তুলে দেন। পয়েন্টে সহজ ক্যাচ নেন নিশাঙ্কা। ২৩ বলে ৩ বাউন্ডারিতে ১৬ রানেই থামে নাইমের ইনিংস। ২৫ রানে ২ উইকেট হারায় টাইগাররা।

সাকিব শুরু করেছিলেন আত্মবিশ্বাসের সঙ্গে। কিন্তু লঙ্কান ‘জুনিয়র মালিঙ্গা’ মাথিসা পাথিরানার গতিময় এক ডেলিভারি বুঝতে না পেরে ব্যাট চালিয়ে দেন সাকিব। উইকেটরক্ষক ঝাঁপিয়ে পড়ে নেন ক্যাচ। ১১ বলে ৫ রান আসে সাকিবের ব্যাট থেকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৭ রান। নাজমুল হোসেন শান্ত ১৩ আর তাওহিদ হৃদয় ১ রানে অপরাজিত আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023