শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক আর নেই

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

৪৯ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন হিথ স্ট্রিক। ক্যানসারে আক্রান্ত জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক গতকাল (মঙ্গলবার) মারা গেছেন। গত মে মাসেই জানা যায়, লিভার ও কোলন ক্যানসারে আক্রান্ত হিথ স্ট্রিকের অবস্থা সংকটাপন্ন। অবশেষে সেই ক্যানসারই কেড়ে নিলো প্রাণ।

জিম্বাবুয়ের সাবেক পেসার এবং হিথ স্ট্রিকের সঙ্গে জাতীয় দলে দীর্ঘদিন সতীর্থ হিসেবে খেলা হেনরি ওলোঙ্গা ও জিম্বাবুয়ে দলের বর্তমান অধিনায়ক শন উইলিয়ামস সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও সমবেদনা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত স্ট্রিকের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।

২০১৪ থেকে ২০১৬-এই দুই বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন স্ট্রিক। তার সময়ে চোখে পড়ার মতো উন্নতি হয় বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের।

জিম্বাবুয়ের ইতিহাসে কিংবদন্তি ক্রিকেটার হিসেবে লেখা থাকবে হিথ স্ট্রিকের নামটি। দেশের প্রথম বোলার হিসেবে টেস্ট এবং ওয়ানডেতে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান স্ট্রিক। টেস্টে ১ হাজার রানের সঙ্গে ১০০ উইকেট এবং ওয়ানডেতে ২ হাজার রানের সঙ্গে ২০০ উইকেট নেওয়া জিম্বাবুয়ের একমাত্র পেসারও তিনি।

২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত জিম্বাবুয়ের অধিনায়ক ছিলেন। দেশের হয়ে ৬৫ টেস্ট ও ১৮৯টি ওয়ানডে খেলে যথাক্রমে ২১৬ এবং ২৩৯টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতে টেস্টে ১৯৯০ রান করা স্ট্রিক ওয়ানডেতে করেছেন ২৯৪৩ রান।

২০০৫ সালে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায় হিথ স্ট্রিককে। খেলা ছাড়ার পর কোচিংকে বেছে নেন পেশা হিসেবে। বাংলাদেশ জাতীয় দল ছাড়াও তিনি কাজ করেছেন জিম্বাবুয়ে, স্কটল্যান্ড এবং আইপিএলের দল গুজরাট লায়নস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে।

তার সুন্দর ক্যারিয়ারে শেষদিকে এসে একটি কালো দাগ লাগে। ক্রিকেট দুর্নীতিতে জড়িয়ে ২০২১ সালের এপ্রিলে আট বছরের জন্য নিষিদ্ধ হন স্ট্রিক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023