শিরোনাম :

পাকিস্তানকে বিদায় জানিয়ে ‍যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন ফাওয়াদ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

পাকিস্তানের ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ফাওয়াদ আলম। যুক্তরাষ্ট্রে ক্যারিয়ার শুরু করতেই এই সিদ্ধান্ত নিলেন তিনি। বাঁহাতি এই অলরাউন্ডার যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মাইনর লিগ টি-টোয়েন্টি লিগে শিকাগো কিংসম্যানের ‌‘স্থানীয়’ ক্রিকেটার হিসেবে খেলতে পারেন। খবর ক্রিকবাজের।

এর আগে পাকিস্তানের সামি আসলাম, হাম্মাদ আজম, সাইফ বদর এবং মোহাম্মদ মোহসিনের মতো ক্রিকেটাররা দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন।

৩৬ বছর বয়সী ফাওয়াদে ২০০৭ সালে পাকিস্তান জাতীয় দলে অভিষেক হয়। তবে তার ক্যারিয়ারটা তেমন সুখকর ছিল না। ২০০৯ সালে জাতীয় দলের টেস্ট অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ফাওয়াদ। ওই সময় ঘরোয়া ক্রিকেটে ৫৫ গড়ে রান করলেও সাদা পোশাকের ফরম্যাট থেকে তিনি বাদ পড়েন।

অবশেষে ১১ বছর পর আবারও টেস্ট দলে ডাকা হয় ফাওয়াদকে। ২০২০ সালে মাঠের ফেরার তৃতীয় ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকান। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে তিন অংকের দেখা পান ফাওয়াদ।

টি-টোয়েন্টি ফরম্যাটে ফাওয়াদ পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলেও ছিলেন, তবে এরপর মাত্র ১১ ম্যাচের একাদশে সুযোগ মেলে তার। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ১৯টি টেস্ট, ৩৮ ওয়ানডে এবং ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ৫টি এবং ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে ২০১৪ এশিয়া কাপে একটি সেঞ্চুরি করেছিলেন ফাওয়াদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023