শিরোনাম :

টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিশন শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে প্রথমে ফিল্ডিংয়ে নামবে স্বাগতিকরা।

মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলাটি শুরু হবে সকাল ১০ টায়।

চোটের কারণে টাইগার দলে নেই পেসার তাসকিন আহমেদ। তবে ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদকে নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।

আয়ারল্যান্ড একাদশ: মুরে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্পার, লোরকান টাকার (উইকেটকিপার), মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম, বেঞ্জামিন হোয়াইট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023