হোয়াইট ওয়াশ এড়াতে মাত্র তিন ওভারেই পড়ে যায় দুই উইকেট। দুই ওপেনার লিটন ও তামিম যথাক্রমে শুন্য ও ১১ রানে আউট হলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং।
সেই সময়ে চওড়া হাতে ব্যাট ধরেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তারা বিপর্যয় কাটিয়ে দলের স্কোর সমৃদ্ধ করছেন। তাদের জুটি পঞ্চাশ ছাড়িয়ে সেঞ্চুরির পথে। ইতিমধ্যে ৯৭ রানের জুটি গড়েছেন শান্ত ও মুশফিক। শান্ত অর্ধশতক করে ফেলেছেন। মুশফিক ৪৯ রানে ব্যাট করছেন। বাংলাদেশের স্কোর ১১৭।