শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

বিএনপির দুই কান কাটা: এসএম কামাল হোসেন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, বিএনপি বিদ্যুতের দাম কমাতে বলে, রাষ্ট্রকাঠামো মেরামতের কথা বলে। বেহায়ার দুই কান কাটা থাকে, লজ্জা করে না। বিএনপির দুই কান কাটা।

শনিবার বিকালে খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দেশব্যাপী বিএনপি-জামায়াতের ‘অগ্নিসন্ত্রাস, জ্বালাও পোড়াও নৈরাজ্য’ ব্যানারে মহানগর আওয়ামী লীগ এই কর্মসূচির আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
সমাবেশে এসএম কামাল আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে আমরা কাজ করছি। আমাদের প্রতিটি পাড়ায়-মহল্লায় পথসভা ও উঠান বৈঠক করে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি ১০ দফা দিয়েছে। বিদ্যুৎ চোর কয় বিদ্যুতের দাম কমাতে হবে। এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। ৬ হাজার কোটি টাকা বিদ্যুৎ খাত থেকে হাওয়া ভবন লুটপাট করেছে। দুর্নীতি- বিদেশে টাকা পাচারের কথা বলে, ২২ হাজার কোটি টাকা তারেক-মামুন বিদেশে পাচার করেছে। রাষ্ট্রকাঠামো মেরামতের কথা বলে বিএনপি যদি আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়; তাহলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023