শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

ওয়াদা করুন নৌকায় ভোট দেবেন: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগামীতেও নির্বাচন আসবে। নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়- এটা এখন সর্বজনীন বিদিত। আগামীতেও একমাত্র নৌকা মার্কার সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হবে। আগামীতে যে নির্বাচন হবে এই বছরের শেষে বা ২০২৪-এর জানুয়ারিতে, সেখানেও আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আপনারা ওয়াদা করেন দুই হাত তুলে নৌকায় ভোট দেবেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির সভাপতি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘নৌকা এটা আমাদের প্রতীক। এই নৌকায় ভোট দিয়েছে বলেই বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকায় ভোট দিয়েছে বলেই আজকে কিশোরগঞ্জের মানুষ আর অবহেলিত নেই। আজকে এটি উন্নত জেলা হিসেবে পরিণত হয়েছে। নৌকায় ভোট দিয়েছে বলে, আজকে দেশের মানুষ শিক্ষা, স্বাস্থ্য ও ডিজিটাল বাংলাদেশের সুবিধা পাচ্ছে।’

সরকার প্রধান আরও বলেন, ‘কিশোরগঞ্জের হলো সেই জেলা, যেখান থেকে যুদ্ধের সময় যখন বঙ্গবন্ধু গ্রেফতার হয়েছিলেন তখন যে সরকার গঠন হয়েছিল সৈয়দ নজরুল ইসলাম উপ-রাষ্ট্রপতি ছিলেন। আর তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী ছিলেন। তারা তখন মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান ছিলেন এই কিশোরগঞ্জের। আর এখন হামিদ ভাই, তিনিও রাষ্ট্রপতি। কাজেই আমি তো দেখি কিশোরগঞ্জ থেকে সবসময় রাষ্ট্রের প্রধান হয়ে সারা বাংলাদেশ পরিচালনা করছে। কিশোরগঞ্জবাসী ভোট দেন, তাই সবসময় আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023