বিপিএলে কে পাচ্ছেন কত টাকা?

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

বিপিএলের নবম আসরের পর্দা নামছে আজ বৃহস্পতিবার। শিরোপা জয়ের লক্ষ্যে এদিন মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। কুমিল্লা জিতলে এটা হবে তাদের চতুর্থ শিরোপা জয়, অন্যদিকে সিলেট জিতেলে অভিষেক আসরেই স্ট্রাইকার্স হবে চ্যাম্পিয়ন।

এর মধ্যে আসরের চ্যাম্পিয়ন, রানার্স আপসহ সেরা খেলোয়াড়ের জন্য পুরস্কারমূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি।

বিপিএলের নবম আসরের চ্যাম্পিয়ন দল দুই কোটি টাকা এবং রানার্স আপ দল এক কোটি টাকা পাবে। ফাইনালের সেরা খেলোয়াড় পাবেন- পাঁচ লাখ টাকা পুরস্কার।

এ ছাড়া টুর্নামেন্টের সেরা ফিল্ডার পাবেন- তিন লাখ টাকা, সর্বোচ্চ রান স্কোরার পাবেন- পাঁচ লাখ টাকা, সর্বোচ্চ উইকেট সংগ্রাহক পাবেন- পাঁচ লাখ টাকা। আর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পাবেন ১০ লাখ টাকা পুরস্কার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023