শিরোনাম :

বাংলাদেশ সফরে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

আগামী মার্চে বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আলাদা দুটি স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

টম অ্যাবেল ও রেহান আহমেদ প্রথমবারের মতো ইংলিশদের রঙিন পোশাকের দলে জায়গা করে নিলেন। ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের এটি দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশ সফর। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি খেলবে দলটি। তবে সিরিজ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও, তা বাতিল করা হয়েছে।

ইংল্যান্ড দলের আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা রয়েছে।

আগামী ১ ও ৩ মার্চ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে খেলবে ইংল্যান্ড। তৃতীয় ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এ দুই ম্যাচ হবে যথাক্রমে ৬ ও ৯ মার্চ। মিরপুরে ১২ ও ১৪ মার্চ সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি।

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ,দাউদ মালান,আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলে, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক)টম অ্যাবেল,রেহান আহমেদ, মঈন আলী, জফরা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, দাউদ মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলে, ক্রিস ওকস, মার্ক উড।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023