শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

কিশোরগঞ্জের করিমগঞ্জে যৌতুক না পেয়ে স্ত্রী প্রজ্ঞা মোস্তফাকে (২৯) হত্যা মামলায় স্বামী দেলোয়ার হোসেনকে (৪১) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১’র বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় দেন। এ সময় আসামি দেলোয়ার হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) এম.এ আফজল বিষয়টি নিশ্চিত করেছেন। দেলোয়ার হোসেন করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের উত্তর চানপুর এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে দেলোয়ার হোসেনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ইটনা উপজেলার লাইমপাশা গ্রামের আহসান মোস্তফার মেয়ে প্রজ্ঞা মোস্তফার। বিয়ের তিন মাস পর বিদেশ চলে যায় দেলোয়ার। এরপর সেখানে দুই মাস থেকে খালি হাতে দেশে ফিরে আসেন তিনি। তখন থেকেই বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দিতেন প্রজ্ঞাকে। কিন্তু বাবার বাড়ি থেকে যৌতুক এনে দিতে পারবে না বলে অপারগতা জানায় প্রজ্ঞা। এ নিয়ে প্রায়ই তাকে শারীরিক নির্যাতন করত দেলোয়ার। ২০১৯ সালের ২১ মার্চ সকালে আবারও যৌতুকের দাবিতে চাপ দিলে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরি দিয়ে প্রজ্ঞাকে জবাই করে পালিয়ে যায় দেলোয়ার। হত্যাকাণ্ডের সময় তাদের ৩ মাস বয়সী একটি কন্যা সন্তান ছিল।

ঘটনার দিন রাতেই নিহত প্রজ্ঞা মোস্তফার বাবা মো. আহসান মোস্তফা বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ওইদিন রাতেই আসামি দেলোয়ারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় করিমগঞ্জ থানা পুলিশ।

মামলার তদন্ত শেষে করিমগঞ্জ থানা পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মাসুদ ২০১৯ সালের ২৯ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে আজ এই রায় ঘোষণা করেন।

মামলার বাদী নিহত প্রজ্ঞা মোস্তফার বাবা আহসান মোস্তফা জানান, এ রায়ে তিনি সন্তুষ্ট। রায় দ্রুত কার্যকর করার দাবি জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023