শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো পরাশক্তি পাত্তা পায়নি। যুক্তরাষ্ট্র তো অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষই। পঁচা শামুকে পা কাটেনি বাংলাদেশের মেয়েদের।

বেনোনিতে আজ (বুধবার) অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৫ উইকেট আর ১৫ বল হাতে রেখে হারিয়েছেন তারা।

 

এ নিয়ে টানা তিন ম্যাচ জিতলো বাংলাদেশের মেয়েরা। সুপার সিক্স আগেই নিশ্চিত হয়েছিল। এবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয়পর্বে পা রাখলো লাল-সবুজ জার্সিধারীরা।

 

টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল যুক্তরাষ্ট্রের মেয়েরা। তবে বাংলাদেশের বোলারদের খুব স্বাচ্ছন্দ্যে খেলতে পারেনি তারা। পুরো ২০ ওভার খেলে ৪ উইকেটে তুলতে পারে মাত্র ১০৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন স্নিগ্ধা পাল।

দিশা বিশ্বাস ৪ ওভারে ১৩ রান খরচায় নেন ২টি উইকেট।

জবাবে ২১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। এরপর দিলারা আক্তারের ১৫ বলে ১৭, স্বর্ণা আক্তারের ১৪ বলে ২২, অধিনায়ক দিশা বিশ্বাসের ১৭ বলে ১০ রানে রান তাড়ায় অনেকটাই এগিয়ে যায় মেয়েরা।

এরপর রাবেয়া খানের ২৪ বলে ১৮ আর মিস্টি সাহার ১৩ বলে অপরাজিত ১৪ রানে ভর করে জয় পেতে কষ্ট হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023