নীরবেই চলছে দেশের প্রথম কর্পোরেট কাবাডি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

নারীদের প্রতিযোগিতার মধ্যে দিয়ে ফ্রাঞ্চাইজি যুগে প্রবেশ করেছে বাংলাদেশের কাবাডি। ক্রিকেট ও হকির পর দেশে অন্য কোন খেলা হিসেবে প্রথম এই ফ্রাঞ্চাইজিতে নাম লেখালো কাবাডি। তবে নতুন কিছুর শুরুটা শুরুর মতো করেনি বাংলাদেশ কাবাডি ফেডারেশন। ৩০ ডিসেম্বর শুরু হয়েছে খেলা কোনো প্রকার প্রচার-প্রচারণা ছাড়াই। খেলা চলছেও নীরবে। পল্টন ময়দান সংলগ্ন কাবাডি স্টেডিয়ামে সন্ধ্যায় হচ্ছে একটি করে খেলা। এ পর্যন্ত ৫ টি ম্যাচ অনুষ্ঠিতও হয়ে গেছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকেই বলে আসছিল, তারা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ শুরু করবে। এই লিগের একটা রূপরেখা তৈরিও করেছিল ফেডারেশন। কিন্তু নানা কারণে সেটা হয়নি। অবশেষে অপেক্ষার পালা শেষ। শুরু হয়েছে ফ্রাঞ্চাইজি কাবাডি। তবে ছেলেদের নয়, মেয়েদের নিয়ে। ফেডারেশন লিগের পোশাকি নাম দিয়েছে কর্পোরেট নারী কাবাডি লিগ।

Kabaddi

৬টি প্রতিষ্ঠান প্রথম নারী ফ্র্যাঞ্চাইজি কাবাডি লিগের দল গড়ছে। সেগুলো হলো- মতলব থান্ডার, নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর, বেঙ্গল ওয়ারিয়র্স, ঢাকা টুয়েলভ, নরসিংদী লিজেন্ডস ও টেকনো মিডিয়া। ৬ দলকে ১২ জন করে খেলোয়াড় দেওয়া হয়েছে। তার মধ্যে একজন করে আইকন খেলোয়াড়। এই ৬ আইকন খেলোয়াড় হচ্ছেন- নরসিংদী লিজেন্ডসে রূপালী আক্তার, বেঙ্গল ওয়ারিয়র্সে হাফিজা আক্তার, মতলব থান্ডারে শারমীন সুলতানা, নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটরে দিশামনি সরকার ও টেকনো মিডিয়ায় স্মৃতি আক্তার। ৩০ ডিসেম্বর ফ্রাঞ্চাইজি লিগের উদ্বোধনী ম্যাচে বেঙ্গল ওয়ারিয়র্সকে ২৬-২২ পয়েন্টে হারিয়েছে টেকনো মিডিয়া। পরের দিন দ্বিতীয় ম্যাচে নারায়নগঞ্জ গ্ল্যাডিয়েটরকে ৩৪-৩১ পয়েন্টে হারিয়েছে মতলব থান্ডার। তৃতীয় ম্যাচে নরসিংদী লিজেন্ডস ৩৯-২২ পয়েন্টে হারিয়েছে বেঙ্গল ওয়ারিয়র্সকে। চতুর্থ ম্যাচে টেকনো মিডয়া ৩১-২৫ পয়েন্টে হারিয়েছে নারায়নগঞ্জ গ্ল্যাডিয়েটরসে এবং বুধবার হওয়া সর্বশেষ ম্যাচে ঢাকা টুয়েলভ ৩০-২৪ পয়েন্টে হারিয়েছে মতলব থান্ডারকে। দেশে প্রথম ফ্রাঞ্চাইজি হকি শুরু এভাবে নীরবে হলো কেন? এ বিষয়ে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ট্রেজারার এবং ফ্রাঞ্চাইজি নারী কাবাডি লিগের সদস্য সচিব শরীফ মোহাম্মদ আরিফ মিহির বলেছেন, ‘আমরা কিছু ম্যাচ আয়োজন করে তারপর প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবো।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023