কার হাতে উঠছে বিশ্বকাপ, জানালেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

বহুল কাঙ্খিত ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১ দিন বাকি। আগামী ২০ নভেম্বর কাতারে পর্দা উঠবে টুর্নামেন্টের ২২তম আসরের। মাসব্যাপী এই আসরে উন্মাদনার শেষ নেই। চূড়ান্ত হওয়া প্রায় দলগুলো কাতারে পৌঁছে গেছে।

এই আসরটি কোন দেশ জিতবে। তাই নিয়ে বাজি ধরা, তর্কবিতর্ক শুরু হয়ে গিয়েছে। লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদো ট্রফি জিততে পারবেন কিনা সেই নিয়ে যেমন লড়াই হচ্ছে, তেমনই নেইমারের ব্রাজিলকেও দাবিদার মনে করছেন কেউ কেউ। বিশ্বকাপ জিতবে কোন দল এ নিয়ে তিনটি বিখ্যাত সংস্থা গবেষণা করেছে। তবে তিনটি গবেষণাতেই উঠে এসেছে একটি দলের নাম।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও লন্ডনের অ্যালান টুরিং ইনস্টিটিউটের বিচারে নেইমারের ব্রাজিলের হাতেই ১৮ নভেম্বর শিরোপা উঠবে। দুই জায়গাতেই সম্ভাব্য ফাইনালিস্ট হিসাবে বেলজিয়ামকে ধরা হয়েছে। তৃতীয় স্থানে থাকবে আর্জেন্টিনা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সেমিফাইনালে ব্রাজিল হারাবে চিরশত্রু আর্জেন্টিনাকে।

ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ২৫ শতাংশ বলে জানিয়ে লন্ডনের অ্যালান টুরিং ইনস্টিটিউট। বেলজিয়ামের জেতার সম্ভাবনা ১৮.৯ শতাংশ। আর্জেন্টিনার সম্ভাবনা ১৩.২ শতাংশ। এর পরে রয়েছে ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, নেদারল্যান্ড, ডেনমার্ক, পর্তুগাল এবং ক্রোয়েশিয়া।

তবে কী ভাবে করা হয়েছে বিশ্লেষণ? সংস্থাটি জানিয়েছেন, ২০০২ বিশ্বকাপ থেকে সমস্ত দলের সব ম্যাচের ফলাফল বিশ্লেষণ এবং পারফরম্যান্স বিচার করে গাণিতিক পদ্ধতিতে এই বিশ্লেষণ করা হয়েছে।

এদিকে আরও একটি সমীক্ষা চালিয়েছে নিয়েলসেনের গ্রেসনোট সংস্থা। তারাও জানিয়েছে, ষষ্ঠ বার বিশ্ব চ্যাম্পিয়ন হতে চলেছে ব্রাজিল। তাদের মতে, ব্রাজিলের ট্রফি জেতার সম্ভাবনা ২০ শতাংশ। আর্জেন্টিনার ক্ষেত্রে সম্ভাবনা ১৬ শতাংশ। যদিও দুই দল নিজেদের গ্রুপের সব ম্যাচ জিতলে সেমিফাইনালেই মুখোমুখি হতে পারে। তবে গ্রেসনোটের দাবি, দু’দলকে ফাইনালে দেখা যাবে। আজ পর্যন্ত কোনো দিন বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হয়নি।

গ্রেসনোটের এই বিশ্লেষণ অবশ্য শেষ চার বছরের পারফরম্যান্সের নিরিখে করা হয়েছে। ব্রাজিল, আর্জেন্টিনার পাশাপাশি নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, বেলজিয়াম, ফ্রান্সের মতো দলকে রাখা হয়েছে। গ্রেসনোটের দাবি, ইংল্যান্ডের পাশাপাশি ইরান গ্রুপ বি থেকে পরের রাউন্ডে যাবে। এশিয়ার একমাত্র দল হিসাবে পরের রাউন্ডে তারা উঠবে বলে জানিয়েছে গ্রেসনোট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023