বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১২ নভেম্বর, ২০২২

আর মাত্র কয়েক দিন পরেই পর্দা উঠছে কাতার বিশ্বকাপে। আগামী ২০ নভেম্বর দ্য গ্রেটেস্ট শো অন আর্থের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এই আসরে অন্যতমে ফেভারিট দল আর্জেন্টিনা। দলের সেরা তারকা ও অধিনায়ক লিওনেল মেসির সম্ভবত শেষ বিশ্বকাপও। তাই শিরোপা জিততে মুখিয়ে আছেন এই পিএসজি তারকা।

সম্প্রতি কাতার বিশ্বকাপে নিজেদের নিয়ে কথা বলেছেন মেসি। সংবাদ মাধ্যম ওলে এক সাক্ষাৎকারে দীর্ঘ সময় আলোচনা করেছেন ৭ বারের ব্যালন ডি’অর জয়ী।

মেসি বলেন, ‘আমরা ২০১৯ সালে কোপা আমেরিকায় ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে হারের পর থেকেই নিজেদের শক্তিশালী করে তোলার চেষ্টা করি। সবকিছুইতেই নিজেদের উন্নত করি। ২০১৪ বিশ্বকাপ ও এবারের দলে মধ্যে অনেক মিল রয়েছে। এই দল মানসিকভাবে বেশ এগিয়ে। আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘আমাদের অনেক বড় স্বপ্ন রয়েছে। আমরা এও মনে করি এই মুহূর্তে আমরা সেরা সময়ে রয়েছি। একই সময় আমাদের মনে করতে হবে এটা বিশ্বকাপ ও এটা খুব কঠিন।’

২০০৬ বিশ্বকাপে অভিষেকের পর সবকটি আসরই খেলেছেন মেসি। সেখান থেকে শিক্ষা নিয়ে মেসি বলেন, ‘প্রথমবার আমি খুবই ছোট ছিলাম। সে সময় আমি খেলায় মজা করতাম, এমনকি খেলার জন্য রেগেও যেতাম। একভাবে এটা ভালো, তবে অন্যভাবে আমি অনেক কিছুই উপভোগ করেছিলাম।’

২০১৪ বিশ্বকাপে মেসির অধীনে ফাইনাল খেলে আর্জেন্টিনা। তবে জার্মানির কাছে হেরে যেতে হয় শেষ মুহূর্তের গোল হজমে। মেসি বলেন, ‘২০১৪ বিশ্বকাপে আমরা খুবই ভালো খেলেছিলাম। এই অভিজ্ঞতা ভোলার নয়। আমি সেবার দারুণ উপভোগ করি, তবে আসল কথা হচ্ছে আমরা একটি দারুণ গ্রুপ হয়ে খেলেছিলাম।’

কাতারে আর্জেন্টিনার খেলা কেমন হবে জানিয়ে মেসি বলেন, ‘বিশ্বকাপে এমন কিছু ঘটে যা আপনি চিন্তাও করতে পারবেন না। এখানে প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ এবং একটি ভুলেও আপনাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে। আমরা নিজেদের প্রথম ম্যাচ ও শেষ ম্যাচ একইভাবে খেলতে চাই। আমাদের এই দলটা এভাবেই খেলে আসছে, আমরা ভাবি না কোন ম্যাচ খেলছি। আমরা প্রতিটি ম্যাচেই বিশেষ নজর দেই, যা ম্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023