শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

নেদারল্যান্ডসকে ৫৬ রানে হারিয়ে টেবিলের শীর্ষে ভারত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক টি-টোয়েন্টি মেন’স বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ডাচদের ১৮০ রানের টার্গেট ছুঁড়ে দেয় কোহলিরা। জবাবে ব্যাট করতে নেমে ডাচরা নির্ধারিত সময়ে ৯ উইকেটে করে ১২৩ রান। ফলে ৫৬ রানের বিশাল এক জয় পেয়েছে ভারত।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ইনিংসের তৃতীয় ওভারেই বিক্রমজিত সিংয়ের উইকেট তুলে নেন পেসার ভুবনেশ্বর কুমার। আরেক ওপেনার ম্যাক্স ও’ডাড ফেরেন দলীয় ২০ রানে। যার কারণে পাওয়ার প্লেতে মাত্র ২৭ রান করে ডাচরা।

এরপর বাকি ব্যাটাররা তেমন কোনো বড় ইনিংস খেলতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান করতে পারে নেদারল্যান্ডস। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন টিম প্রিঙ্গল। এছাড়া আরও পাঁচ ব্যাটার দুই অঙ্কের রান করলেও ইনিংস বড় করতে পারেননি কেউই। ভারতের হয়ে ভুবনেশ্বর, আর্শদীপ, অক্ষর প্যাটেল ও অশ্বিন ২টি করে উইকেট নেন। বাকি উইকেটের মালিক মোহাম্মদ শামি।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলেছে রোহিত শর্মার দল। এদিন ব্যাট হাতে জ্বলে উঠেছেন ভারতের টপ অর্ডারের তিন তারকা ব্যাটসম্যান রোহিত, বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। তিন ব্যাটসম্যানই ফিফটির দেখা পেয়েছেন।

দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৬২ রান এসেছে কোহলির ব্যাট থেকে। ৪৪ বলে ৩ চার ও ২ ছয়ে এই রান করেছেন কোহলি। অধিনায়ক রোহিত ৩৯ বলে ৪টি চার ও ৩ ছয়ের মারে ফিফটি ছুঁয়ে ৫২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেছেন। চার ব্যাটিংয়ে নেমে শেষ বলে ছয় হাঁকিয়ে ফিফটি স্পর্শ করেছেন সূর্য। শেষ পর্যন্ত ২৫ বলে অপরাজিত ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন সূর্য। ডাচদের হয়ে দুটি উইকেট নেন পেসার মিকেরেন ও ক্লাসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023