শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

সুপার টুয়েলভে শ্রীলংকার দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

প্রথম রাউন্ডে নামিবিয়ার কাছে হোঁচট খাওয়া শ্রীলংকা এরপর দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে। পর পর দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার টুয়েলভে জায়গা করে নেয়। এবার সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয়ই তুলে নিল দলটি। আয়ারল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লংকানরা।

আজ রোববার হোবার্টে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ওয়ানের ম্যাচে প্রথমে ব্যাট করা আইরিশরা নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২৮ রানে থামে। জবাবে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের ফিফটিতে ভর করে ১ উইকেট হারিয়ে ১৩৩ করে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলংকা।১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৮.২ ওভারে ৬৩ রান তোলেন কুশল মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা। অবশেষে এই জুটি ভাঙেন গ্যারেথ ডেলানি। ডি সিলভাকে তিনি ৩১ রানে উইকেটরক্ষক টাকারের ক্যাচ বানান।

আইরিশ বোলারদের পুরো ইনিংসে এই একটিই সাফল্যা। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে চরিথ আসালঙ্কাকে নিয়ে ৪০ বলে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মেন্ডিস। এই ওপেনার শেষ পর্যন্ত ৪৩ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৬৮ রানে অপরাজিত থাকেন। অন্যপ্রান্তে ২২ বলে ৩১ রানের হার না মানা ইনিংস খেলেন আসালঙ্কা।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। লংকান বোলারদের তোপে কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ ৪২১ বলে ৪৫ রান করেন হ্যারি টেক্টর। এছাড়া ৩৪ রান করেন পল স্টার্লিং।

শ্রীলংকান বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান মহেশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ম্যাচ সেরা হন কুশল মেন্ডিস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023