আমরা কি দীর্ঘমেয়াদি জুটি গড়তে পারি? বাবর আজমকে নারী ভক্তের প্রশ্ন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

টি-টোয়েন্টিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকে রান যেন উধাও হয়ে গিয়েছিল। টানা সাত ইনিংসে একবারও ছাড়াতে পারেননি ত্রিশের ঘর। তবে ঘরের মাটিতে দারুণভাবে ফর্মে ফিরে সব সমালোচনার দাঁতভাঙা জবাব দেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে হাঁকান দুর্দান্ত এক সেঞ্চুরি।

ফর্ম বা অফফর্ম যাই ঘটুক, পাকিস্তানে অবশ্য বাবর আজমের জনপ্রিয়তায় এতটুকুনও ভাটা পড়েনি। এবার তাকে মাঠের মধ্যে বিয়ের প্রস্তাবই দিয়ে ফেললেন এক নারী ভক্ত। যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

শুক্রবার করাচিতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের সময় টিভি ক্যামেরায় এই নারী সমর্থককে দেখা যায়। তার হাতে থাকা পোস্টারে লেখা ছিল, ‘বাবর, আমরা কি দীর্ঘমেয়াদি জুটি গড়তে পারি?’ সেই পোস্টার দেখে হেসেছেন ধারাভাষ্যকাররাও। এক ধারাভাষ্যকার বলে ওঠেন, ‘বাবরই এর উত্তর দিতে পারবে।’
এমন পোস্টার নিয়ে আসার সময়ই গণমাধ্যম কর্মীদের নজরে পড়েন সেই বাবরভক্ত নারী।

সাংবাদিকদের সেই নারী সমর্থক জানান, তিনি পাকিস্তানি অধিনায়কের পাঁড়ভক্ত। শুধু বাবর আজমের জন্যও নয়, নিজের মাকেও খুশি করতে এমন পোস্টার নিয়ে হাজির হয়েছেন।

ওই নারী বলেন, ‘আমার মা অনেক দিন ধরেই বিয়ের জন্য পাত্র খুঁজছেন। এখন হাঁফিয়ে উঠেছেন। যদি বাবর ওই পোস্টার দেখতে পান, তা হলে তিনি খুব খুশি হবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023