শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২

সিলেটে টানা বৃষ্টি এবং অব্যাহত পাহাড়ি ঢলের কারণে বেড়েই চলেছে বন্যার পানি। এরইমধ্যে সিলেট নগরীসহ অনেক উপজেলা পানিতে পুরোপুরি প্লাবিত। শনিবার সকালে সিলেটে নতুন করে বেশ কিছু এলাকা তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া টানা বর্ষণের কারণে কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, সদর উপজেলাসহ আরও অনেক জায়গায় পানি বৃদ্ধি পেয়েছে।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার স্থানীয় এক বাসিন্দা জানান, শুক্রবারের তুলনায় আজ পানির উচ্চতা আরও বেড়েছে। এভাবে চলতে থাকলে বন্যার পানি কোথায় গিয়ে ঠেকবে তা একমাত্র আল্লাহ জানেন।

এছাড়া জৈন্তাপুর উপজেলার শাহেদ হাতিমি বলেন, টানা বৃষ্টিতে গত রাতে আমার ঘরে পানি প্রবেশ করেছে। অনেক আসবাবপত্র পানির নিচে তলিয়ে গেছে। সারারাত খাটের উপরে বসে নির্ঘুম অবস্থায় কাটিয়েছি। যত সময় যাচ্ছে পানি বাড়ছে। পানি খুব দ্রুত বাড়ছে।

এদিকে সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী জানান, সোমবারের আগে বৃষ্টি কমার সম্ভাবনা নেই। এভাবে টানা বর্ষণ অব্যাহত থাকলে পানি স্বাভাবিকভাবেই আরও বাড়বে। অন্যদিকে উজান থেকে নেমে আসা পানির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। এসময় পানি বৃদ্ধির কারণে নতুন করে আরও কিছু এলাকা তলিয়ে যাবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023