শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

সেঞ্চুরির পথে লিটন-মুশফিক

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৮ মে, ২০২২

পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁতে বেশি সময় নেননি মুশফিকুর রহিম। দিনের ১৬তম ওভারেই দেশের প্রথম ব্যাটার হিসেবে করে ফেলেছেন টেস্ট ক্রিকেটে ৫ হাজার রান। তবে অপেক্ষা রয়ে গেছে তার সেঞ্চুরির। আরেক অপরাজিত ব্যাটার লিটন দাসও সম্ভাবনা জাগিয়েছেন তিন অঙ্ক ছোঁয়ার।

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৮৫ রান। শ্রীলঙ্কার চেয়ে আর ১২ রানে পিছিয়ে বাংলাদেশ। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে ৮৮ রানে অপরাজিত লিটন। দুর্দান্ত মাইলফলকে পৌঁছানো মুশফিক নামবেন ৮৫ রান নিয়ে।

এ দুজন সেঞ্চুরি করে ফেললে মাত্র দ্বিতীয়বারের মতো এক ইনিংসে তিন সেঞ্চুরির দেখা পাবে বাংলাদেশ। তাদের আগে তামিম আহত অবসর হয়ে ফিরেছেন ১৩৩ রান করে। ২০১৩ সালে একই দলের বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ আশরাফুল (১৯০), মুশফিকুর রহিম (২০০) ও নাসির হোসেন (১০০)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023