শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

করোনায় মৃত্যু নেই, বেড়েছে শনাক্তের হার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

গত একদিনে সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ভাইরাসটিতে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত একদিনে দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২৭৫ জনে।

গত একদিনে ৩ হাজার ৯৩২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৯৯৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৬৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ৫১৬ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023