শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

শাশুড়িসহ তিনজনকে পুড়িয়ে হত্যায় জামাইয়ের মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া গ্রামে শাশুড়ি ও তিন শিশুকে পুড়িয়ে হত্যা মামলায় মেয়ের জামাই আজাদ মোল্যার (৪৫) মুত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রান্ত আজাদ উপজেলার চরমানিকদাহ গ্রামের বেলায়েত মোল্যার ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আজাদ মোল্যার সঙ্গে স্ত্রী সরিফার বিয়ের পর থেকে পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে ২০১৪ সালের ১৭ এপ্রিল গভীর রাতে বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান আজাদ।

আগুনে পুড়ে শাশুড়ি ফুরিয়া বেগম, তার স্ত্রীর বড় বোনের ছেলে আমিনুর (১৪), তামিম (৭) ও মেয়ে তনিমা (৪) মারা যান। এ ঘটনায় মৃত ফুরিয়া বেগমের ছেলে সাইফুল গাজী পরদিন বাদী হয়ে আজাদ মোল্যাকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজাদ মোল্যার মৃত্যুদণ্ড দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023