শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

তিন দফা দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২

তিন দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের অনার্স ১৯-২০, ১৮-১৯ ও ১৭-১৮ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ মার্চ) বেলা ১১টায় নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন। এতে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-

১. করোনা সংক্রমণের কারণে সিজিপিএ শর্ত শিথিল করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের (১৯-২০, ১৮-১৯, ১৭-১৮) প্রকাশিত সব বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীকে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।

২. দর্শন বিভাগের প্রশ্নের মানবণ্টন পরিবর্তন করতে হবে। ১০০ নম্বরের পরিবর্তে ৮০ নম্বরের পরীক্ষা নিতে হবে ও ২০ নম্বর ইনকোর্সের মাধ্যমে যোগ করতে হবে।

৩. গণহারে অকৃতকার্য হওয়ার কারণ ও প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে ও এর স্থায়ী সমাধান করতে হবে।

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। দাবি না মানলে আমরা রাস্তা ছাড়বো না।

এসময় শিক্ষার্থীরা ‘আমাদের দাবি মানতে হবে, দাবি মোদের একটাই, উই ওয়ান্ট প্রমোশন’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এখন পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023