শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

আমন চাল সরবরাহ না করা চালকলের তালিকা করার নির্দেশ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৬ মার্চ, ২০২২

চলতি আমন মৌসুমে চুক্তির পরও চাল সরবরাহ না করা চালকল মালিকদের তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে। গত ৩ মার্চ এ নির্দেশনা দিয়ে খাদ্য অধিদপ্তর থেকে সকল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের কাছে চিঠি পাঠানো হয়।

এতে বলা হয়, অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুম গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত ছিল। নির্ধারিত সময়সীমার মধ্যে ৭ লাখ ২০ হাজার টন সিদ্ধ চালের লক্ষ্যমাত্রার বিপরীতে সারাদেশের চালকল মালিকদের অনুকূলে ৭ লাখ ১৭ হাজার ১৭৩ টন চালের বরাদ্দ দেওয়া হয়।

বরাদ্দ করা চালের বিপরীতে ৭ হাজার ১২ হাজার টন চাল সরকারি খাদ্যগুদামে এসেছে। অবশিষ্ট ৫ হাজার ২৬৯ টন বরাদ্দকৃত চাল গুদামে আসেনি।

তাই গত আমন সংগ্রহ মৌসুমে চুক্তি করে আংশিক বা কোনো চাল সরবরাহ না করা চালকল মালিকদের মিলের তালিকা (নাম, চুক্তিকৃত পরিমাণ, সরবরাহ করা পরিমাণ, সরবরাহ না করা পরিমাণ, মন্তব্য) ৭ মার্চের মধ্যে খাদ্য অধিদপ্তরে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

চলতি আমন মৌসুমে সরকার অভ্যন্তরীণ বাজার থেকে ২৭ টাকা কেজি দরে ৩ লাখ মেট্রিক টন ধান ও ৪০ টাকা কেজি দরে ৫ লাখ টন সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছিলো। গত ৩১ অক্টোবর খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। পরে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা আরও ২ লাখ ২০ হাজার টন বাড়ানো হয়। গত ৭ নভেম্বর থেকে আমন ধান ও চাল কেনা শুরু হয়েছিলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023