শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

বিহারিদের জন্য থাকা ও কাজের ব্যবস্থা করা হবে: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৬ মার্চ, ২০২২

বিহারিরা একসময় পাকিস্তানে ফিরে যাবেন বলে মত দিয়েছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কিন্তু পাকিস্তান কোনোদিন তাদের গ্রহণ করেনি। তাদের নাম করে অনেক প্রতিষ্ঠান…, অনেকেই অনেক টাকা-পয়সা তুলেছে, কিন্তু তাদের আর ভাগ্যের পরিবর্তন হয়নি। এখন তাদের ছেলে-মেয়ে হয়েছে, নাতি-পুতি হয়ে গেছে; তাদের বংশ পরম্পরা বেড়েছে। কিন্তু তাদের সেই জেনেভা ক্যাম্পের ছোট্ট জায়গাতেই মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।’

রবিবার (৬ মার্চ) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনে নতুনভাবে অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও উন্নয়ন (ফেজ-১) শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন (ভার্চুয়াল) অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বিহারিদের কর্মদক্ষতার প্রশংসা করে বলেন, ‘তারা কিন্তু খুব কর্মঠ, বিভিন্ন কাজ তারা খুব দক্ষতার সঙ্গে করেন। যেকারণে আমি তাদের জন্য ভালো একটা বাসস্থানে ব্যবস্থা করে দিতে চাচ্ছি। সেখানে যারা যে কাজে পারদর্শী, তারা সেই কাজেই যেন নিজেদের সম্পৃক্ত করতে পারেন, জীবন-জীবিকা করতে পারে; সে ব্যবস্থাও আমাদের করতে হবে। ঢাকা শহরের ভেতরে অল্প জায়গার মধ্যে হয়তো তা সম্ভব হবে না। ভালো এলাকা; যেখানে ইন্ডস্ট্রি আছে, কাজের সুযোগ আছে- সেখানে তাদের জন্য ব্যবস্থা করতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মানুষকে মানুষ হিসেবে দেখতে চাই। তারা হয়তো এখানে থাকতে চায়নি, কিন্তু তারা এখন যাবে কোথায়? আর তাদের পরের প্রজন্মগুলোতো এ দেশেই জন্মগ্রহণ করেছে। সেই ব্যবস্থাটাও আমাদের করতে হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023