অবশেষে বিপিএলে আসছে ডিআরএস

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

অনেক বিতর্ক সঙ্গী করে মাঠে গড়ানো চলতি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডিআরএস না রাখা নিয়েই ছিলো সবচেয়ে বড় সমালোচনা। এর ভেতর চট্টগ্রাম পর্বের শুরু থেকে চালু করা হয়েছিলো এডিআরএস। তবে এবার টুর্নামেন্টের মাঝপথ এসে ডিআরএস ফেরানোর ঘোষণা দিলো বিসিবি। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচসহ শেষের ৭ ম্যাচে থাকবে ‘পূর্ণাঙ্গ’ ডিআরএস।

বুধবার মিরপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে জানান, ‘আমরা চেষ্টা করছি শুধু আফগানিস্তান না, চলমান বিপিএলের শেষ অংশে যে ম্যাচগুলো হবে সেখানেও ডিআরএসকে ইন্ট্রোডিউস করা যায় কিনা।’

তিনই আরও জানান, ‘ডিআরএস নিয়ে আসার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে। আমাদের চেষ্টা থাকবে যে কমপক্ষে আমাদের শেষ স্লটের যে ম্যাচগুলো ঢাকাতে হবে এবং আসন্ন আফগানিস্তান সিরিজে পূর্নাঙ্গ ডিআরএস নিয়ে আসার।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023