শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়ায় মোহাম্মদ আলীকে আইসোলেটেড হাসপাতাল হিসেবে প্রস্তুত করা হচ্ছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলীকে আইসোলেটেড হাসপাতাল হিসেবে প্রস্তুত করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সিভিল সার্জন ডা: গওসুল আজিম চৌধুরী।

 

তিনি জানান, গত  রোববার(২২মার্চ) জেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস মোকাবিলা নিয়ে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় প্রাথমিকভাবে মোহাম্মদ আলী হাসপাতাল ও ডায়াবেটিক হাসপাতালকে আইসোলেটেড করার সিদ্ধান্ত নেয়া হয়। পরে গত সোমবার রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালকে  পুরো আইসোলেশন ইউনিট করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। এই নিয়ে পুরোদমে কাজ শুরু হয়ে গেছে বলেও জানান তিনি।

এদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. শফিকুল আমিন কাজল জানান, সকাল থেকে ১১১ রোগীকে ছুটি দেয়া হয়েছে। যাদের আরও চিকিৎসার প্রয়োজন তাদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

তিনি আরও জানান, মঙ্গলবার সকাল থেকেই পুরো হাসপাতাল পরিস্কার করার কাজ শুরু হয়েছে। আগামী ২৬ মার্চ থেকে করোনা ভাইরাস সংক্রান্ত রোগীদের এখানে ভর্তি শুরু করা যাবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023