শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

শুক্রবার মাঠে নামছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামীকাল শুক্রবার সকালে মাঠে নামবে ব্রাজিল। প্রতিপক্ষ ইকুয়েডর। এই ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে সেলেসাওলেদের।

গেল নভেম্বরে গোড়ালির চোট পান নেইমার। সেই চোট থেকে এখনো সেরে ওঠেননি তিনি। ফলে আগামীকাল সকালে ইকুয়েডর ম্যাচ তো বটেই, ১ ফেব্রুয়ারি প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচেও তাকে পাবে না ব্রাজিল।

তবে কোচ তিতে নেইমারের অনুপস্থিতিতে ভরসা রাখছেন কৌতিনিওর ওপর। বার্সেলোনা থেকে ধারে অ্যাস্টন ভিলায় পাড়ি জমানো এই মিডফিল্ডারই নেইমারের অভাব পূরণ করতে পারবেন বলে বিশ্বাস তিতের।

তিনি বলেন, দর্শকরা সব সময়ই নেইমারকে চায়। তবে বিভিন্ন সময়ে আপনার চাহিদামতো বিষয়গুলো ঘটে না। আমরা দুঃখিত যে নেইমার এখানে নেই। তবে আমাদের হাতে অন্য বিকল্পও আছে। আমি কৌতিনিওর কথা বলছি। সে এমন একজন খেলোয়াড়, যে এই ভূমিকায় খেলতে পারে। তার প্রতিভার ওপর আমার বিশ্বাস আছে।

উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকার মধ্যে সবার আগে খেলার টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023