শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

করোনার প্রভাব কতটা ভয়াবহ ইঙ্গিত দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

ইংরেজি নতুন বছরের শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্ত হন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। প্রায় সপ্তাহখানেক ভোগার পর এই ভাইরাস থেকে মুক্তি মেলে এই আর্জেন্টাইন সুপারস্টারের। তবে করোনার প্রভাব যে কতটা ভয়াবহ সে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন মেসি।

মেসি জানান, “করোনার প্রভাব এতটা ভয়াবহ তা তিনি বুঝতে পারেননি। এখনও প্রাণঘাতী এই ভাইরাসের ধকল কাটেনি শরীর থেকে। পুরোপুরি সেরে উঠতে যা ভেবেছিলাম তার চেয়ে একটু বেশিই সময় নিচ্ছে করোনা।”

তবে তিনি খুব শিগগিরই মাঠে ফেরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
এ ব্যাপারে ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, “আপনারা জানেন আমি করোনায় আক্রান্ত হই। ওই সময় আমি যাদের কাছ থেকে বার্তা পেয়েছিলাম তাদের ধন্যবাদ জানাই। আমি যতটা দ্রুত সেরে ওঠব ভেবেছিলাম, সেরে ওঠতে এর চেয়ে বেশি সময় লেগেছে।”

মেসি আরও লেখেন, “তবে এখন আমি ঠিক আছি। প্রায় সেরে ওঠেছি। আমি দ্রুত মাঠে নামার অপেক্ষায় আছি। শতভাগ দেওয়ার জন্য অনুশীলন করছি। এ বছর আরও চ্যালেঞ্জ আসছে। আমি আশা করি আবার নিজেদের মধ্যে দেখা হবে।” সূত্র: ডেইলি মেইল, মার্কা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023