শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ওয়ানডে স্টাইলে লিটনের ফিফটি, দলের দুইশ পার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

মাথার ওপর ইনিংস পরাজয় এড়ানোর জন্য ৩৯৫ রানের বিশাল বোঝা। দলের সংগ্রহ ১২৮ হতেই সাজঘরে ফিরে গেছেন প্রথম পাঁচ ব্যাটার। ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কায় দাঁড়িয়ে পাল্টা আক্রমণের পথই বেছে নিলেন লিটন দাস। সঙ্গী হিসেবে পেয়ে গেলেন নুরুল হাসান সোহানকে।

রীতিমতো ওয়ানডে স্টাইলে খেলে ক্যারিয়ারের ১২তম টেস্ট ফিফটি তুলে নিয়েছেন লিটন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬৩ ওভার শেষে ৫ উইকেটে ২২৯ রান। শেষ ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭৭ রান যোগ করেছেন লিটন ও সোহান।

বিশেষ করে ট্রেন্ট বোল্টের করা ৬১তম ওভারের প্রথম তিন বলে হ্যাটট্রিক বাউন্ডারিসহ মোট চারটি চার মেরেছেন লিটন। এর আগে কাইল জেমিসনের ওভারে হাঁকান চার ও ছয়। মাত্র ৬৯ বলে ছয় চার ও এক ছয়য়ের মারে চলতি সিরিজে নিজের দ্বিতীয় ফিফটি পূরণ করেছেন লিটন।

এখন পর্যন্ত ১০ চার ও এক ছয়ের মারে ৮০ বলে ৬৯ রানে অপরাজিত রয়েছেন লিটন। তাকে সঙ্গে দেওয়া সোহানও খেলছেন সাবলীলভাবে। তিনি ৪৮ বল থেকে সাত চারের মারে করে ফেলেছেন ৩৬ রান। এ দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ১০১ রান, তাও মাত্র ১০১ বলে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023