৯ গোলের নাটকীয় ম্যাচে বড় জয় পেল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে লেস্টার সিটিকে ৬-৩ ব্যবধানে হারিয়েছে তারা। ৯ গোলের ম্যাচটি ছিল বেশ উপভোগ্য ও উত্তেজনাময়।

ম্যাচ শুরুর মাত্র ২৫ মিনিটেই লেস্টারের জালে হালি পূরণ করে ম্যানসিটি।

ভাবনার বিষয় ছিল অতিথিদের আর কতো আতিথেয়তা করে তারা।

কিন্তু না; ৪-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে এমনভাবে ঘুরে দাঁড়ায় লেস্টার সিটি, যা ছিল অভাবনীয়। ড্রয়ের পথেই অনেকটা এগিয়েছিল লেস্টার।

দ্বিতীয়ার্ধে দশ মিনিটের মধ্যে স্কোরলাইন ৪-৩ করে ফেলে লেস্টার সিটি। তবে সমতায় আর ফেরা হয়নি তাদের। আরো দুই গোল জমা করে বড় জয় তুলে নেয় পেপ গার্দিওলার শিষ্যরা।

ম্যাচের পঞ্চম মিনিটে লেস্টারের জালে প্রথম বল জড়িয়ে দেন কেভিন ডি ব্রুইন। ১৫তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াদ মাহরেজ।

২১তম মিনিটে তৃতীয় গোলটি করেন ইল্কায় গুন্ডোগান। এর চার মিনিটের মধ্যে ফের পেনাল্টি পায় ম্যানসিটি। স্কোরলাইন ৪-০ করেন রহিম স্টারলিং।

দ্বিতীয়ার্ধে ফিরে দুর্দান্ত খেলে লেস্টার। ৫৫ মিনিটে প্রথম গোল করেন লেস্টারের জেমস ম্যাডিসন, ৫৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন কমান আদেমলা লুকমান। আর ৬৫ মিনিটে গিয়ে স্কোরলাইন ৪-৩ করেন কেনেচি ইহেনাচো।

অপেক্ষার পালা ছিল সমতার। কিন্তু না, ম্যাচের ৬৯ মিনিটে লেস্টার সিটি সমর্থকদের আশা ভেঙে দেন এমেরিক লাপোর্তের।

সিটিজেনদের হয়ে ৫ম গোলটি করেন এমেরিক লাপোর্তে। পরে ৮৭ মিনিটে লেস্টারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন স্টারলিং, নিশ্চিত হয় ম্যানসিটির ৬-৩ গোলের জয়।

এ জয়ের পর ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হয়েছে ম্যান সিটির। লিস্টার ১৭ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে রয়েছে ১০ নম্বরে। তালিকার দুইয়ে থাকা লিভারপুলের সংগ্রহ ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023