শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় অপমৃত্যুর মামলা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। স্থানীয় এক গ্রাম পুলিশ ঝালকাঠি সদর থানায় এই মামলা দায়ের করেন। ঢাকার সদরঘাট থেকে বরগুনার বেতাগীর উদ্দেশ্যে রওনা হওয়া লঞ্চটিতে ঝালকাঠির সুগন্ধা নদীর মাঝে হঠাৎ করেই আগুন ধরে যায়। লঞ্চের ইঞ্জিনরুম থেকে অগ্নিকাণ্ডের ঘটনা শুরু হয়েছে বলে ধারনা করেন লঞ্চ থেকে বেঁচে ফেরা অনেকেই। মাঝনদীতে লঞ্চে আগুন লাগার পর অনেকেই জীবন বাঁচাতে পানিতে ঝাপিয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় থেকে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে পরিচয় না পাওয়া ২৭ জনের লাশ গণকবরে দাফন করা হয়েছে এবং শনাক্ত হওয়া ১০ জনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের এই ঘটনায় ঝালকাঠি সদর থানায় অপমৃত্যুর মামলা করেন গ্রাম পুলিশ জাহাঙ্গীর হোসেন। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান বলেন, গ্রামপুলিশ জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে অপমৃত্যুর একটি মামলা দায়ের করেছেন। এছাড়াও এই অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চ স্তরের কয়েকটি তদন্ত টিম তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তাদের তদন্তের প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023