শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

গাজীপুরে শিশুসহ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

গাজীপুরে শিশুসহ এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ নভেম্বর) মধ্যরাতে নগরীর দেশীপাড়া এলাকার বিমান বাহিনীর টেক থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত ওই নারীর বসয় ২৮ ও শিশুর বয়স ৩ বছরের বলে ধারণা করছে পুলিশ।

জিএমপির সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সৈয়দ রাফিউল করিম জানান, রাতে বিমান বাহিনীর নির্জন টেকে শিশুসহ এক নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মধ্যরাতে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তিনি আরও বলেন, শিশুটির গলার সামনের দিকে এবং মহিলার গলার দুপাশ দিয়ে কাটা রয়েছে। তাদের অন্য কোথাও গলা কেটে হত্যার পর মরদেহ সেখানে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে খুনের কারণ জানা যায়নি। নিহত নারীর পরনে মেরুন রঙেয়ের বোরকা ও শিশুটির গায়ে কালো রংয়ের জামা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023