শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

বাংলাদেশ থেকে চিকিৎসক নিতে চায় মালদ্বীপ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

মালদ্বীপের উপরাষ্ট্রপতি ফয়সাল নাসিম বাংলাদেশ থেকে চিকিৎসক ও অন্যান্য পেশাদার জনবল নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা জানান তিনি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রী ও মালদ্বীপের উপরাষ্ট্রপতির বৈঠক হয়। এতে চট্টগ্রাম-মালে সরাসরি শিপিং লাইন স্থাপন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির জন্য কাজ করতে সম্মত হয় দুই দেশ।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে মালদ্বীপকে চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা দেয়ার আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী।

উভয় নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও মতবিনিময় করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ মালদ্বীপকে অত্যন্ত গুরুত্ব দেয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালের ১৭-১৯ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মালদ্বীপের রাষ্ট্রপতির সফর বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে ভূমিকা রেখেছে।

বাংলাদেশকে ২ লাখ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন উপহার দেয়ার জন্য মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান মোমেন।

প্রসঙ্গত, তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসেন মালদ্বীপের উপরাষ্ট্রপতি। তার সঙ্গে আরও রয়েছেন দেশটির মন্ত্রিপরিষদের দুই সদস্য ও পররাষ্ট্রসচিব। তারাও বৈঠকে অংশ নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023