শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

নখ দেখেই বুঝে নিন ক্যানসারের ঝুঁকি আছে কি না

হেলথ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

শরীরে বাসা বাঁধা অনেক রোগের উপসর্গই প্রাথমিক অবস্থায় প্রকাশ পায় না। ধীরে ধীরে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গে ছড়িয়ে পড়ে সেসব রোগ।

ঠিক যেমন শরীরের নিরব ঘাতক হলো ক্যানসার। এক স্থান থেকে ক্যানসার পুরো শরীরে ছড়িয়ে পড়ে। ক্যানসার হোক বা কিডনি-লিভারের অসুখ সব রোগেরই প্রভাব পড়ে নখে।

নখ দেখেই বুঝে নিন ক্যানসারের ঝুঁকি আছে কি না

যেমন চোখ দেখে অনেক চিকিৎসক বলে দিতে পারেন জন্ডিস হয়েছে কি না, ঠিক তেমনই নখের অবস্থা দেখেও কিছু রোগ সম্পর্কে জানা যায়। তার মধ্যে অন্যতম হল ক্যানসার।

নখের রং কিন্তু অনেক কথাই বলে দেয়। খেয়াল করলে হয়তো দেখবেন, নখের রং বিভিন্ন সময়ে বদলে যায়। তখনই বুঝে নিতে হবে শরীরে কঠিন কোনো রোগ বাসা বাঁধেছে। অনেক সময়ে নখ মোটা ও ভারী হয়ে যায়।

নখ দেখেই বুঝে নিন ক্যানসারের ঝুঁকি আছে কি না

আবার কখনো হলদেটে রং দারণ করে, তখন বুঝতে হবে ছত্রাকের সংক্রমণ হচ্ছে। থাইরয়েডের সমস্যা থাকলে নখ তাড়াতাড়ি ভেঙে যায়।

নখের রং পরিবর্তন হলে তা নিয়ে কখনো অবহেলা করা উচিত নয়। কারণ তা ক্যানসারের বার্তাও নিয়ে আসতে পারে। ত্বকের এক ধরনের ক্যানসারের ক্ষেত্রেও নখের রং পরিবর্তন হয়।

নখ দেখেই বুঝে নিন ক্যানসারের ঝুঁকি আছে কি না

এক্ষেত্রে নখের তলায় একটি কালো দাগ দেখা দিতে পারে। তারপর ধীরে ধীরে নখের রং উধাও হয়ে যায়। নখের চারপাশে কালচেভাব দেখা দিতে পারে।

এমনটি দেখলে অবহেলা করবেন না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। না হলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। ফলে ধীরে ধীরে নখ ভঙ্গুর ও পাতলা হয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023