শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিএনপির দুই দিনের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১

জ্বালানি তেলের মূল্য ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১০ এবং ১২ নভেম্বর এই কর্মসূচি পালন করবে দলটি।

সোমবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথভাবে আয়োজিত মানববন্ধন থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় মির্জা ফখরুল বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ নভেম্বর ঢাকা মহানগর ব্যতীত সারা দেশের মহানগরগুলোতে এবং ১২ নভেম্বর জেলা শহরগুলোতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য-সচিব রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023