শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

পাটুরিয়ায় ১৭ ট্রাকসহ ডুবলো ফেরি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

মানিকগঞ্জের পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে যানবাহন নিয়ে শাহ আমানত নামে একটি ফেরি ডুবে গেছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা শাখার উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটের ৫ নম্বর ফেরিঘাটে নৌঙর করে রো রো ফেরি শাহ আমানত। ২-৩টি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট কাজ করছে। ওই ফেরিতে ১৭টি ট্রাক ও ৫-৬টি মোটরসাইকেল ছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শরিফুল ইসলাম উপ-সহকারী পরিচালক বাংলা ট্রিবিউনকে জানান, তাদের দুটি টিম উদ্ধার কাজ করছে। ঢাকা থেকে আরও দুটি টিম আসছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023