শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

মুফতি ইব্রাহিম আটক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনার টিকা দেওয়ার কারণে নারীর দাঁড়ি গজাচ্ছে, পুরুষের কণ্ঠ পাল্টে নারীকণ্ঠ হচ্ছে- সাম্প্রতিক সময়ে ওয়াজ মাহফিলে নানা ধরনের বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছেন মুফতি কাজী ইব্রাহিম। তার বক্তব্যের অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আলোচনা-সমালোচনার মধ্যে গত রাতে তাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, তাকে আটক করে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঠিক কী কারণে তাকে ডিবি আটক করেছে জানতে চাইলে হাফিজ আক্তার বলেন, জিজ্ঞাসাবাদ শেষে পরে বিস্তারিত জানানো হবে।

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, মুফতি ইব্রাহিম ফেসবুক-ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলে আসছেন। যেসব বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা ও বিতর্ক হচ্ছে সেসব বিষয় যাচাই-বাছাই করতে তাকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে, গত রাতে তার বাসায় ডিবি পুলিশের উপস্থিতির খবরে ফেসবুক লাইভে এসে ‘র’ এর এজেন্ট, গুণ্ডা ডিবি পুলিশ তার বাসা ঘেরাও করেছে বলে অভিযোগ তুলে ২০ মিনিটের বেশি সময় লাইভে কথা বলেন তিনি।

এই ধর্মীয় বক্তা এমন বক্তব্যও দিয়েছেন যে, ‘করোনাভাইরাসের টিকা দেওয়ার কারণে নারীর দাঁড়ি গজাচ্ছে, পুরুষের কণ্ঠ পাল্টে নারীকণ্ঠ হচ্ছে।’

তবে মুফতি কাজী ইব্রাহিম গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তার বক্তব্যের সমর্থনে নানা যুক্তি দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023