শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

আগামী নির্বাচনে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় জাতিসংঘ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ সরকার চাইলে আগামী জাতীয় নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করবে জাতিসংঘ।

রোববার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো।

মিয়া সেপ্পো বলেন, কোনো দেশের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না জাতিসংঘ। তবে কোনো দেশের সরকার সহায়তা চাইলে তা দিয়ে থাকে। বাংলাদেশ সরকার আগামী জাতীয় নির্বাচনে সহযোগিতা চাইলে তা দেবে জাতিসংঘ।

তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা। ডিজিটাল নিরাপত্তা আইন ও নারীর প্রতি সহিংসতা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে।

মিয়ানমার ও আফগানিস্তান পরিস্থিতি নিয়ে অপর এক প্রশ্নে মিয়া সেপ্পো বলেন, একটি জটিল পরিস্থিতির মধ্য দিয়ে চলছে মিয়ানমার ও আফগানিস্তান। জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনে দেশ দুটির প্রতিনিধিত্ব কে করবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি।

এ সময় বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারকে আমরা স্বাগত জানাই। এর মধ্য দিয়ে প্রান্তিক শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে।

অনুষ্ঠানে ডিকাব প্রেসিডেন্ট পান্থ রহমান ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন বক্তব্য দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023