শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট নিয়ে বড় সুখবর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিতে কোনো ধরনের ফি লাগবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর খুলেছে। এতে করে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ের ফি পরিশোধ করতে পারেনি। যা এখন অনেকের বোঝা হয়ে গেছে। ফি পরিশোধের জন্য হয়তো ইনস্টলমেন্টের মাধ্যমে বা অন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে। আর যাদের সামর্থ্য রয়েছে তাদের অবশ্যই ফি পরিশোধ করা উচিত। সেই ফির সঙ্গে অ্যাসাইনমেন্টের কোনো সম্পর্ক নেই এবং অ্যাসাইনমেন্টের সঙ্গে মিলানো ঠিক হবে না।

তিনি বলেন, শুধু কোভিড বা ডেঙ্গুর জন্য নয়, সুস্থ সুন্দর ভবিষ্যতের জন্য সবাইকেই শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রেখে চলা উচিত। স্বাস্থ্যবিধি মানা অভ্যাসে পরিণত করা উচিত।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর-২ (মতলব) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন রুহুল, চাঁদপুর পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রনজিত কুমার রায় চৌধুরী, সদর উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ুন কবির সুমনসহ জেলা আওয়ামী লীগ নেতারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023