শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

একদিনে আরও ৩০৭ ডেঙ্গু রোগী শনাক্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা
দেশে ডেঙ্গুরোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। রাজধানীসহ সারা দেশে বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। রোগী সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এডিস মশাবাহিত এ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন আরও ৩০৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৪৪ জন এবং ঢাকার বাইরে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৩ জন।

বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ডেঙ্গুরোগী ভর্তি আছেন ১ হাজার ২৯১ জন। তাদের মধ্যে রাজধানীতে ১ হাজার ৯২ জন আর রাজধানীর বাইরে ভর্তি আছেন ১৯৯ জন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত সারা দেশে ৫৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ১১ জন মারা গেছেন।

বছরের প্রথম দিন গত ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১১ হাজার ৮৩১ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৪৮৩ জন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে হাসপাতালে ভর্তি হওয়া ৩০৭ ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকায় সরকারি ও স্বায়ত্বশাসিত হাসপাতালে ৮৮ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৫৬ জনসহ ২৬২ জন রোগী ভর্তি হন। এসময়ে ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে রোগী ভর্তি হয়েছেন ৬৩ জন।

এ বছর এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি ১১ হাজার ৮১৬ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন , আগস্টে ৭ হাজার ৬৯৮ জন এবং সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত ৪ হাজার ৪৭৫ জন রোগী ভর্তি হন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023