শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

দিনে ছয় ঘণ্টা গ্যাস মিলবে না সিএনজি স্টেশনে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা
বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বাড়াতে আগামী বুধবার থেকে প্রতিদিন সন্ধ্যায় ছয় ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যুতের চাহিদা যখন সর্বোচ্চ থাকে, সেই ‘পিক আওয়ারে’ বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখতে হবে।

আগামী বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন উপ-প্রধান তথ্য কর্মকর্তা ও মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।

বর্তমানে দেশে ৬৫৪টি সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকে। কিন্তু ক্রমবর্ধমান চাহিদা বেড়ে যাওয়ায় গ্যাসের সংকটও তীব্র আকার ধারণ করছে। ফলে কর্তৃপক্ষকে এমন সিদ্ধান্ত নিতে হলো।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023