শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

১০ দিনে ২৮৯৯ ডেঙ্গু রোগী হাসপাতালে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

দেশে একদিকে মহামারি করোনার প্রকোপ কমলেও ডেঙ্গু পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১০ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই হাজার ৮৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আটজন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
চলতি বছর গত আগস্ট মাসে ডেঙ্গুর সবচেয়ে বেশি প্রকোপ ছিল। সেই মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সাড়ে সাত হাজার ছাড়ায়। চলতি মাসের প্রথম ১০ দিনের প্রবণতা বলছে, আগস্ট মাসের রেকর্ড ছাড়িয়ে যাবে সেপ্টেম্বরে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৮ জন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৪ জন আর ঢাকার বাইরে ৩৪ জন। তবে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর আসেনি।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার ২২১ জন। তাদের মধ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে এক হাজার ৪১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ১৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এর আগে আগস্ট মাসে সাত হাজার ৬৯৮ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ৩৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ হাজার ২৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৯৮০ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

করোনা প্রাদুর্ভাবের বছর ২০২০ সালে ডেঙ্গু অনেকটা নিয়ন্ত্রণে ছিল। চলতি বছর ডেঙ্গুর প্রকোপ আবার বেড়েছে। অন্যদিকে মহামারি করোনাভাইরাসের ভয়াবহ চিত্রও দেখেছে দেশবাসী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023