শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

৯ জামায়াত নেতার বিরুদ্ধে মামলা, রিমান্ড চায় পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আটক জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলসহ ৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। ভাটারা থানায় এ মামলায় তাদের বিরুদ্ধে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদনের কথা জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ভাটারা থানার ওসি সাজেদুর রহমান ইত্তেফাক অনলাইনকে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ইতোমধ্যে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করবো।

আটককৃতরা হলেন- জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য ইজ্জত উল্লাহ, মোবারক হোসেন, আব্দুর রফ, ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, জামায়াত কর্মী মনিরুল ইসলাম এবং আবুল কালাম। এ সময় কিছু উগ্রবাদী বই উদ্ধার করা হয়।

এর আগে, গতকাল সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯ শীর্ষস্থানীয় নেতাকে আটক করে ভাটারা থানা পুলিশ। এ বিষয়ে রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান জানান, জামায়াতের নেতারা বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় সোমবার সন্ধ্যায় বৈঠক করছিলেন। বৈঠকের খবর পেয়ে আমরা তাদের আটক করেছি। বৈঠকে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাবাদে জানা গেছে। সম্প্রতি তালেবানের উত্থানের সঙ্গে জামায়াত নেতাদের এই বৈঠকের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

যে বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে ওই বাসার মালিক জামায়াতের কর্মী কি না এবং তিনি এ বৈঠকের বিষয়ে জানতেন কি না প্রশ্ন করা হলে মো. আসাদুজ্জামান বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল তারা প্রায়ই এ ধরনের বৈঠকে মিলিত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতেন। এর আগে, যে নাশকতাগুলো হয়েছিল, এভাবেই তারা সেগুলোর পরিকল্পনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023