শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বাংলাদেশে কোনো তালেবান-জঙ্গি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশে তালেবানও নেই জঙ্গিও নেই। আছে কিছু অরাজকতা সৃষ্টিকারী বাহিনী। এছাড়া কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একশত আলী সুপার মার্কেটের শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে অনেক ছোট ছোট সন্ত্রাসী দল রয়েছে। কিন্তু তাদের অরাজকতা সৃষ্টি করার কোনো ক্ষমতা নেই। বাংলাদেশ শান্তির দেশ। তালেবানরা বিভিন্ন বড় শক্তির হাত ধরে আফগানিস্তানের ক্ষমতায় এসেছে। আর বাংলাদেশ থেকে কাবুল অনেক দূরে। তাই এর কোনো প্রভাব বাংলাদেশে নেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাজহারুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের (উওর) সভাপতি হাজী ইমতিয়াজ, সভাপতি পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফয়জল হক, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023