শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

দেশের সবচেয়ে অত্যাধুনিক থানা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

দেশের সবচেয়ে অত্যাধুনিক থানা হবে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে। ইতোমধ্যে থানার ভবন তৈরির জন্য রাজউকের ঝিলমিল প্রকল্প এলাকায় ৫০ শতাংশ জমি বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন। তিনি ঢাকা-৩ আসন তথা কেরানীগঞ্জ এলাকার সংসদ সদস্য।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে নসরুল হামিদ জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানার জন্য একটি স্থায়ী ভবন নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজউকের ঝিলমিল প্রকল্প এলাকায় ৫০ শতাংশ জায়গা বরাদ্দ দিয়েছেন। এখানেই নির্মাণ হতে যাচ্ছে দেশের ইতিহাসে সবচেয়ে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত একটি থানা।

তিনি বলেন, মানুষ থানা-পুলিশ দেখলে যে ভয় বা সংকোচ বোধ করতো আমরা সেই ধারণা থেকে সবাইকে বের করে আনতে চাই। থানা হবে মানুষের নিরাপত্তা ও সেবা পাওয়ার প্রথম আশ্রয়স্থল।

এই থানায় থাকছে একটি ওয়ানস্টপ সার্ভিস সেন্টার। যেখানে যে কেউ এসে খুব সহজে সেবা নিয়ে ঘরে ফিরতে পারবেন। থানার ওসিসহ পুলিশ সদস্যদের বসার জন্য আলাদা কক্ষ, থাকার জন্য নারী ও পুরুষ সদস্যদের জন্য আলাদা আলাদা ডরমিটরি এবং ব্যারাক থাকছে।

থানার সুযোগ সুবিধা নিয়ে তিনি বলেন, এই থানায় নিজস্ব গাড়ি পার্কিং সুবিধার পাশাপাশি পুলিশ সদস্যদের ফায়ার ট্রেনিংয়ের জন্য আলাদা একটি ব্লক থাকবে। আধুনিক সুযোগ-সুবিধায় নির্মাণ হতে যাওয়া দক্ষিণ কেরানীগঞ্জ থানা এই এলাকার মানুষের সেবা ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাবে বলে বিশ্বাস করি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023