শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

জাজিরায় পদ্মার ভাঙনে দেড়মাসে ৬০ পরিবার গৃহহীন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

শরীয়তপুরের জাজিরায় পদ্মার ভাঙনে গত দেড়মাসে প্রায় ৬০ পরিবার গৃহহীন হয়েছে। ভাঙন আতঙ্কে দিন কাটছে আরও শতাধিক পরিবারের।

 

এলাকা ঘুরে জানা গেছে, ভাঙনের কবলে পড়ে গত দেড়মাসে পূর্বনাওডোবা, জাজিরা, কুন্ডেরচর, বড়কান্দি ও বিলাসপুর ইউনিয়নে প্রায় ৬০ পরিবার গৃহহীন হয়েছে। তারা পরিবার নিয়ে অন্যত্র থাকছেন।

 

জানা যায়, ২০১৮ সালে পদ্মার ভাঙনরোধে ডান তীর রক্ষা বাঁধের কাজ শুরু করে পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড। তীর রক্ষা বাঁধ প্রকল্পের আওতায় ১২ দশমিক তিন কিলোমিটার সুরক্ষিত করায় তিন বছর ভাঙন আতঙ্ক থেকে মুক্তি পেয়েছে নড়িয়াবাসী। কিন্তু এখনো জাজিরা উপজেলার পদ্মার তীরবর্তী ১৬ কিলোমিটার বাঁধের আওতায় না আসায় প্রতি বছরই ইউনিয়নগুলোর বিভিন্ন অংশে ভাঙছে। গত দেড়মাসে ওইসব এলাকায় ভাঙনে গৃহহীন হয়েছে প্রায় ৬০ পরিবার। ভাঙন আতঙ্কে দিন কাটছে আরও শতাধিক পরিবারের।

 

 

জাজিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম (রফিক মাস্টার) বলেন, গত কয়েক বছরের ভাঙনে ইউনিয়নের একটি ওয়ার্ডের ৮০ ভাগ নদীগর্ভে বিলীন হয়েছে। ওয়ার্ডের পাতালিয়া কান্দি গ্রামের ১৩২ পরিবার নদীগর্ভে বিলিন হয়েছে।

 

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, পদ্মা সেতু থেকে শুরু করে পদ্মার ডান তীর জাজিরার ১৬ কিলোমিটার স্থায়ী বাঁধের আওতায় আনার কাজ প্রক্রিয়াধীন। এ ছাড়া জাজিরা উপজেলাসহ জেলার যেখানে ভাঙন দেখা গেছে, সেইসব জায়গাতে ভাঙন রোধে বালু ভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে।

 

পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম বলেন, পদ্মার ডান তীর রক্ষায় জাজিরা উপজেলায় ভাঙন রোধে ইমার্জেন্সি কাজ চলছে। নড়িয়া থেকে জাজিরা পদ্মা সেতু পর্যন্ত আমরা পর্যায়ক্রমে স্থায়ী বেড়িবাঁধ করবো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023