শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

কোম্পানি নিবন্ধনে কমছে খরচ ও জটিলতা: বাণিজ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

কোম্পানির নিবন্ধনের সময়, খরচ কমানো ও আনুষ্ঠানিকতা সহজ করার ব্যবস্থা নিয়েছে সরকার। এর স্বীকিৃত হিসেবে যৌথ মুলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতরকে (আরজেএসসি) ২০২১ সালের জনপ্রশাসন পদক দিয়েছেন প্রধানমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন এ তথ্য।

রবিবার (৮ আগস্ট) ঢাকায় নিজ অফিস থেকে ভার্চুয়ালি বিজনেস ইনেশিয়েটিভ লিডিং ডিপার্টমেন্ট (বিল্ড) এবং ইউএসএইড যৌথভাবে আয়োজিত ‘রিমুভিং টাইম, কস্ট অ্যান্ড প্রসেস রিলেটেড বটলনেকস ইন কোম্পানি রেজিস্ট্রেশন ইন বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনারে দেওয়া বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে কোম্পানি নিবন্ধনে অটোমেশন চালু হয়েছে। আরও সংস্কারও আনা হয়েছে। এখন ডিজিটাল পদ্ধতিতে অল্প সময় ও খরচে ব্যবসায়ীরা নিবন্ধন সেবা পাচ্ছেন। ‘ইজ অফ ডুয়িং বিজনেস’-এ বাংলাদেশের অবস্থার অনেক উন্নতি হয়েছে বলেও মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শুধু সময় ও খরচ কমানো নয়, আগামীতে ব্যবসা সহজীকরণে দৃশ্যমান উন্নতির জন্য সরকার কাজ করছে। দেশের ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা এখন ডিজিটাল নিবন্ধনের সুবিধা ভোগ করছেন।’

বিল্ড চেয়ারপারসন আবুল কাশেম খানের সঞ্চালনায় ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিল্ড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম।

অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ফিড দি ফিউচার অফিস অফ ইকোনমিক গ্রোথ ইউএসএইড-এর ভারপ্রাপ্ত ডেপুটি অফিস পরিচালক রেবেকা মোনিকেয়ালা, ফিড দি ফিউচার বাংলাদেশ ইমপ্রুভিং ট্রেড অ্যান্ড বিজনেস এনাবলিং এনভায়রনমেন্ট একটিভিটি এর ভারপ্রাপ্ত চিফ অফ পার্টি ইউএসএইড মার্ক শিমান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023