শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রীর চাপ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

শনিবার রাতে থেকে শুরু করে রোববার সকাল পর্যন্ত শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে উভয়মুখী যাত্রীদের চাপ দেখা গেছে। তবে বাড়ি ফেরা মানুষের চাইতে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেশি শিমুলিয়া ঘাটে।

 

এদিকে শিমুলিয়াঘাটে পারাপারের অপেক্ষায় ব্যক্তিগত ও পণ্যবাহী ট্রাকসহ ৮ শতাধিক গাড়ির দীর্ঘ সারি রয়েছে শিমুলিয়া ঘাট এলাকায়।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরবহন কর্পোরেশনের (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম এ সব তথ্য নিশ্চিত করে বলেন, শিমুলিয়া ঘাটে ব্যক্তিগত ও পণ্যবাহী মিলিয়ে ৮ শতাধিক গাড়ি পদ্মা পারের অপেক্ষায় আছে। অন্যদিকে, লঞ্চ চলাচল বন্ধ থাকায় ফেরিতে যাত্রীচাপ বেড়েছে।

 

বাংলাবাজার থেকে শিমুলিয়াঘাটে আসা প্রতিটি ফেরিতে ঢাকামুখী যাত্রীদের ঢল। ফেরিতে যাত্রী চাপ ও গাদাগাদিতে আজও উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব।

 

মাওয়া নৌপুলিশের পরিদর্শক (টিআই প্রশাসন) মো. জাকির হোসেন বলেন, ‘ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পণ্যবাহী ট্রাক ও ছোট বড় মিলিয়ে ৮ শতাধিক যানবাহন ফেরিতে পারাপারের অপেক্ষায় রয়েছে।

 

নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ৯টি ফেরি সচল রয়েছে। রাত থেকে সকাল অব্দি ঢাকামুখী যাত্রী এবং মোটরসাইকেলের চাপ রয়েছে ফেরিগুলোতে।

 

মাওয়া নৌফারির ইনচার্জ মো. সিরাজুল কবির জানান, পদ্মায় তীব্র স্রোতে নৌরুটে ফেরি চলাচলে বেশি সময় আর ঘাটে থাকা যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023