শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিসিএস পরীক্ষার হলে থাকবে বেড, চিকিৎসক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

আগামীকাল (শুক্রবার) সারাদেশে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এ পরীক্ষা নেয়ার পক্ষে-বিপক্ষে নানান ধরনের মতামত এসেছে।

 

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে পরীক্ষা না নেয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রুখতে যে ১২ দফা সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতর, তার মধ্যে যে কোনো পাবলিক পরীক্ষা বন্ধ রাখার কথা বলা হয়েছে। এ পরিস্থিতিতে পরীক্ষা বন্ধ রাখতে রিট করেছিলেন একদল শিক্ষার্থী। তবে তাদের সেই রিট খারিজ করে দিয়েছেন আদালত।

 

তবে পিএসসির সদস্য শাহজাহান আলী মোল্লা বলেছেন, ‘এখন করোনা বাড়ছে, সামনে যে কমবে তা তো বলা যায় না৷ একটি দেশ তো এভাবে স্থবির হয়ে থাকতে পারে না৷ এখন সব কিছুই খোলা৷ তাহলে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কেন নেয়া যাবে না?’

 

 

তিনি আরও বলেন, ‘এবার পরীক্ষার হলে চিকিৎসকও থাকবেন৷ আর তাপমাত্রা মেপে বা অন্যভাবে কাউকে কোভিড আক্রান্ত সন্দেহ হলে তাদের সিক বেডে পরীক্ষার সুযোগ দেয়া হবে৷ আইসোলেশন প্রয়োজন হলে তার ব্যবস্থা করা হবে৷ সিক বেড এমনিতেই থাকে৷ অন্য কোনো কারণেও কেউ অসুস্থ হতে পারেন৷’

 

ডয়চে ভেলে বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে ৪১তম বিসিএসের দায়িত্বে থাকা শাহজাহান আলী মোল্লা জানিয়েছেন, ‘অসুস্থদের জন্য সিক বেডের ব্যবস্থা থাকবে৷ পরীক্ষার হল থেকে কাউকে ফিরিয়ে দেয়া হবে না৷’

 

দুই হাজার ১৬৬ শূন্যপদের জন্য ৪১তম বিসিএস অনুষ্ঠিত হচ্ছে৷ এবার রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী আবেদন করেছেন৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023