শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ফের বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনা পরিস্থিতিতে ফের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল। দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

 

শুক্রবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

 

তিনি বলেন, করোনাভাইরাস মহামারির কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।

 

তবে কওমি মাদ্রাসা এ ছুটির আওতায় থাকছে না।

 

করোনা সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের স্কুল, কলেজসহ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরই মধ্যে পিএসসি, জেএসসি, এইচএসসি এবং সকল শ্রেণির বার্ষিক পরীক্ষা বাতিল হয়েছে। ছুটি কয়েক ধাপে বাড়ানোর পর গত ২২ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে সকল প্রস্তুতির নির্দেশ দিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর।

 

নির্দেশনায় বলা হয়েছিল, কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থী-শিক্ষক, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্ন, নিরাপদ ও আনন্দময় পরিবেশ সৃষ্টি করতে কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।

 

এর আগে ৩০ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ছিল। এবার তা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023